মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দিতে অস্ত্র-ককটেল নিয়ে নির্বাচনী প্রচারণায় বাঁধা!

ফেব্রুয়ারী ,০৭,২০২১৬

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জ সদরের সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ককটেল নিক্ষেপ ও অস্ত্র নিয়ে বাঁধার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষ ধানের শীষ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা১ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ফুটবল প্রতীকের সমর্থক ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদ মোল্লার লোকজন মুন্সিকান্দি এলাকায় ভোট চাইতে গেলে স্থানীয় বিএনপি নেতা উজির আলী ও আওলাদ মোল্লার লোকজন ককটেল নিয়ে হামলা করে।

পরে এ ঘটনার ছড়িয়ে পড়া ভিডিওতে একাধিক অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা যায় আওলাদ পক্ষের লোকজনকে।এঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন ছুঁড়া গুলিতে আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এবিষয়ে মুন্সিগঞ্জ সদর অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এদের পূর্ব বিরোধ ছিলো। নির্বাচন ঘনিয়ে আসতেই আবার এরা এলাকায় সক্রিয় হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *