মার্চ,১৬,২০২৬
আবু হানিফ রানা:
সোমবার (১৬ মার্চ)মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসাবে দ্বায়িত্ব গ্রহন করলেন মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র,মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মুন্সীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক এ কে এম ইরাদত মানু।

গত রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
এরপর সোমবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দ্বায়িত্বভার গ্রহন করেন এ কে এম ইরাদত মানু।
এসময় জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার সদ্য দ্বায়িত্বপ্রাপ্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে তিনি তাহার দ্বায়িত্ব বুঝে নিয়ে সরকারী দাপ্তরিক কাগজপত্রাদি সাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জুটন চন্দ ,প্রকোশলী আবুল হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক কমিশনার শাহিদুল ইসলাম শহিদ ,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সদস্য সুলতান আহম্মেদ,জেলা যুবদলের আহবায়ক মজিবুর রহমান দেওয়ান,

মুন্সীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড কমিশনার সফিকুল হাসান তুষার,মুন্সীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড সাবেক কমিশনার এম এ লিটন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফ বিল্ডাস,জেলা ছাত্রদলের সভাপিত আবুল হাসেম,সহ সভাপতি কায়সার আহম্মেদ সিজানসহ দলীয় নেতা কর্মীগন।
www.bbcsangbad24.com



