মুন্সীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি: আন্তঃজেলা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৩টি অটোরিকশা উদ্ধার সংক্রান্ত প্রেস ব্রিফিং”

আগস্ট,২০,২০২৬

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জের গজারিয়া এলাকায় ডিবি পরিচয়ে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি: আন্তঃজেলা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৩টি অটোরিকশা উদ্ধার সংক্রান্ত ২০ আগস্ট পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ বলেন, গত ১৯-আগস্ট বিকালে গজারিয়া থানাধীন চরবাউশিয়া এলাকায় গজারিয়া থানার একটি টিম অভিযান পরিচালনা করছিল। এমন সময় একটি অটোরিকশায় ০২ জন লোককে যেতে দেখা যায়। যাদের একজন এর নিকট পুলিশের ওয়াকিটকি সাদৃশ্য বস্তু ও অন্য জনের নিকট হ্যান্ডক্যাফ দেখা যায়। তারা অপরিচিত হওয়ায় অভিযানে থাকা পুলিশের কাছে সন্দেহ হওয়ায় তাদেরকে থামার জন্য সিগন্যাল প্রদান করা হলে অটোরিকশাটি গলির ভেতরের রাস্তায় ঢুকে যায়। তখন অভিযানে থাকা গজারিয়া থানার পুলিশ সদস্যরা বড়কান্দি এলাকার জেনিসিস কিন্ডারগার্ডেন স্কুলের সামনে গতিরোধ করে এবং তাদের পরিচয় জানেতে চান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তা অসংলগ্ন ও সন্দেহজনক হওয়ায় এবং তাদের নিকট ০১ টি হ্যান্ডকাফ ও ০২ টি ওয়াকিটকি (সাদৃশ্য), যা পুলিশের কাজে ব্যবহৃত সরঞ্জামের অনুরূপ, পাওয়া যাওয়ায় সন্দেহ আরও ঘনীভূত হয়। তাদের আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তারা প্রথমে নিজেদের পুলিশ সদস্য বলে দাবি করলেও পরবর্তীতে কোনো পুলিশ সদস্যের পরিচয়পত্র প্রদর্শন করতে পারেনি।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নারায়ণগঞ্জ জেরার সিদ্ধিরগঞ্জ থানার মুক্তিনগর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ শামীম সৌরভ (৩২), বরগুনা জেলার আমতলী থানার মুন্সীরহাট গ্রামের রফিকের ছেলে মোঃ শাকিল (২৪), পরিচয় দেন।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা ভূয়া ডিবি পুলিশ পরিচয় ব্যবহার করে তাদের সঙ্গে থাকা হ্যান্ডক্যাফ ও ওয়াকিটকি প্রদর্শনের মাধ্যমে সড়কে চলাচলরত অটোরিকশা চালকদের প্রতারণার ফাঁদে ফেলে অটোরিকশা চুরি করে থাকে। চুরি করা ব্যাটারিচালিত অটোরিকশাগুলো দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।

এমন তথ্য প্রাপ্তির পর , মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ কামরান হোসেন, মুন্সীগঞ্জ এর তদারকিতে এবং অতিরিক্ত পুলিশ সুপার মুন্সীগঞ্জ সদর সার্কেল, মোঃ ইমরান আহম্মেদ, পিপিএম-সেবা এর তত্ত্বাবধানে গজারিয়া থানা পুলিশের একটি চৌকস অভিযানিক দল তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে। আটককৃত ০২ জনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকা হতে চোরাইকৃত ব্যাটারিচালিত অটোরিকশা ক্রয়কারী মোঃ হাবিবুর (৪০), পিতা-আব্দুল আজিজ, সাং-বারপাড়া, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত হতে চোরাইকৃত ০২টি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত হাবিবুরকে জিজ্ঞাসাবাদে সে জানায়, মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানা এলাকায় অপর একটি চোরাইকৃত ব্যাটারিচালিত অটোরিকশা বিক্রি করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ কাশেম ঢালী (৫০), পিতা-মৃত হায়দার ঢালী, সাং-হাসাইল, থানা-টঙ্গীবাড়ী, জেলা-মুন্সীগঞ্জকে চোরাইকৃত ব্যাটারিচালিত অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো :নারায়ণগঞ্জ জেরার সিদ্ধিরগঞ্জ থানার মুক্তিনগর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ শামীম সৌরভ (৩২), বরগুনা জেলার আমতলী থানার মুন্সীরহাট গ্রামের রফিকের ছেলে মোঃ শাকিল (২৪), নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার বারপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে মোঃ হাবিবুর (৪০)-মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার হাসাইল গ্রামের মৃত হায়দার ঢালীর ছেলে মোঃ কাশেম ঢালী (৫০)।

জব্দ ও উদ্ধারকৃত মালামাল হলো,০৩ টি চোরাইকৃত ব্যাটারিচালিত অটোরিকশা,০১ টি হ্যান্ডকাফ ও ০২ টি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

www.bbcsangbad24.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *