মে,২৪,২০২৬
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের দক্ষিণ শিয়ালদি গ্রামের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত (২৩ মে) বেলা ১১টার দিকে নিমতলা এলাকায় নারী ও শিশু অধিকার ফোরাম, মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
নারী ও শিশু অধিকার ফোরাম মুন্সীগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জসিম মোল্লার পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদ হাসান ফাহাদ, অর্থ সম্পাদক মোঃ অহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক রিমন হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা তাতীদলের আহ্বায়ক আল হাদি খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাফকাত হোসেন রকি, শ্রীনগর উপজেলা বিএনপি সদস্য মুক্তার হোসেন তারা ও আবু তাহের খাঁন।
সিরাজদিখান উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক মনির হোসেন পিন্টু, সদস্য সচিব রাকিব মোল্লা, যুগ্ম আহ্বায়ক কাউয়ুম নাজিম ও জনি বেপারি, শ্রীনগর উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক রতন হাওলাদার, সাইদুল ইসলাম হিরো, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ফাহিম, আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি আবু রায়হানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।
বক্তারা দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
www.bbcsangbad24.com



