মুন্সীগঞ্জ সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন ও জাতীয় পর্যায়ে সফলতা অর্জনকারী ক্রীড়াবিদগণকে সম্মাননা প্রদান

নভেম্বর,২৮,২০২৬

নিজস্ব প্রতিবেদক

আজ ২৮ নভেম্বর (শনিবার) সকাল ১০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলা সুইমিং পুলে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২০২৭ এর আওতায় সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, প্রেসক্লাবের সেক্রেটারি গুলজার হোসেন, সাঁতার প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীবৃন্দ, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং অবিভাবকবৃন্দ।

জেলা প্রশাসক মহোদয় অনুষ্ঠানে সাঁতার এর নানামূখী উপকারীতা তুলে ধরেন। বর্তমান সরকারের মোটো ‘ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’ নিয়ে কথা বলেন এবং ক্ষুদে প্রতিযোগিদের উৎসাহ দেন।

আগামী ১লা জানুয়ারী ২০২৭ তারিখ হতে দৈনিক সূচি প্রণয়ন করে তিনি আন্তর্জাতিক মানের এই সুইমিং পুলটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেন।

উক্ত অনুষ্ঠানে তিনি মুন্সীগঞ্জের হয়ে জাতীয় পর্যায়ে সফলতা অর্জন করেছেন এমন ০৮ জন ক্রীড়াবিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং উপস্থিত সাঁতার প্রশিক্ষণার্থীর মাঝে জার্সি বিতরণ করেন।

এরপর মুন্সীগঞ্জ সুইমিং পুলে ৫০ মিটার সাঁতার প্রতিযোগিতা শুরু করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উক্ত অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মহোদয় সমগ্র ইনডোর স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামের ভিতরে অবস্থিত জিমনেসিয়াম ঘুরে দেখেন এবং সামগ্রিক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।
www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *