মুন্সীগঞ্জে নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার করলো ফায়ার সার্ভিসের ডুবুরি দল

নভেম্বর,২৮,২০২৬

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর গ্রামে মেঘনার শাখা নদী সাঁতরে তীরে ওঠার সময় নিখোঁজ হওয়া মোঃ আলমগীর হোসেন (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

মুন্সগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, গত ২৬ নভেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ সকাল ৯টা ২৭ মিনিটে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনে ওই ব্যক্তির নিখোঁজ হওয়ার সংবাদ আসে। সংবাদে জানা যায়, মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর গ্রামে মেঘনার শাখা নদী সাঁতরে তীরে ওঠার সময় মোঃ আলমগীর হোসেন (৪৬) নিখোঁজ হন।

সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ২৬ ও ২৭ নভেম্বর দুই দিন ধরে নদীতে ডুবুরি দলের অভিযান পরিচালিত হয়।

আজ ২৮ নভেম্বর সকাল ৭টার দিকে ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযানের প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় লোকজন নদীতে মরদেহ ভেসে ওঠার খবর জানান। পরবর্তীতে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মেঘনার শাখা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

নিহত মোঃ আলমগীর হোসেন, পিতা মোঃ নান্নু মিয়া, গ্রাম চরডুমুরিয়া, উপজেলা ও জেলা মুন্সীগঞ্জ।

উদ্ধার কার্যক্রমে পুলিশ, স্থানীয় জনগণ ও সাংবাদিকবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করেন।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *