মুন্সীগঞ্জে বেগম খালেদা জিয়া’র রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

জানুয়ারী,১৫,২০২৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ জানুয়ারি ( বৃহস্পতিবার) বাদ জহুর মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের উদ্যোগে জেলা প্রেসক্লাবের হল রুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিল মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিপি এডভোকেট তোতা মিয়া।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার হোসেন , মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ দেওয়ান সৌরভ, সাধারণ সম্পাদক আনিছুর রহমান রলিন ।

উক্ত দোয়া মাহফিলের আরো উপস্থিত ছিলেন, অ্যাড. সোহেল হোসেন, সংগঠক শহিদুল ইসলাম বাবু, দৈনিক নয়া দিগন্ত জেলা প্রতিনিধি আব্দুস সালাম, দৈনিক প্রথম আলো পত্রিকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি ফয়সল হোসেন , জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জামাল হোসেন মন্ডল , জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু হানিফ রানা,

জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নাসির হোসেন, কার্যকরী সদস্য আবুল কালাম, শেখ আছলাম, মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক লিটন মাহমুদ, দৈনিক বাংলাবাজার পত্রিকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি নাজির হোসেন , দৈনিক তৃতীয় মাত্রা জেলা প্রতিনিধি আলিফ হোসেন সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *