মুন্সীগঞ্জে সিপিবির দুই প্রার্থীর মনোনয়ন আপীলে বৈধ ঘোষণা

জানুয়ারী,১৭,২০২৬

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান), মুন্সীগন্জ-৩ ( সদর-গজারিয়া) সংসদীয় আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত কাস্তে মার্কার দুই প্রার্থী জনাব শেখ মোঃ কামাল হোসেন এবং এডভোকেট আব্দুর রহমানের মনোনয়ন আপীলে বৈধ ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, গত ০১/০১/২০২৬ ইং তারিখে উক্ত দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এর প্রেক্ষিতে তারা নির্বাচন কমিশনে আপীল দায়ের করেন। অদ্য ১৩/০১/২০২৬ ইং তারিখে নির্বাচন কমিশনে অনুষ্ঠিত শুনানিতে উভয় পক্ষের বক্তব্য ও প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা শেষে কমিশন আপীল মঞ্জুর করেন এবং দুই প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা দেন।

এতে করে মুন্সীগঞ্জ-১ আসনে ও মুন্সীগন্জ-৩ আসনে কাস্তে মার্কার প্রার্থীদের নির্বাচন অংশগ্রহণের পথ সুগম হলো। সিপিবি নেতৃবৃন্দ এই সিদ্ধান্তকে ন্যায়বিচারের প্রতিফলন হিসেবে উল্লেখ করে বলেন, এটি গণতন্ত্র, আইনের শাসন ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক দৃষ্টান্ত।

তারা আশাবাদ ব্যক্ত করেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচনী মাঠে সমান সুযোগ নিশ্চিত হবে এবং জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পূর্ণ অধিকার প্রয়োগ করতে পারবেন।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *