জানুয়ারী,২০,২০২৬
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার ২০ জানুয়ারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার পৌর মার্কেট এলাকায় মনিটরিংকালে এক ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এময় মেসার্স লিয়াকত ট্রেডার্সে মনিটরিং কালে দেখা যায় যে, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, এম আর পি উল্লেখ করা নেই এমন সারের প্যাকেট বিক্রি করা হচ্ছে।
উক্ত প্রতিষ্ঠানটির মালিক লিয়াকত দেওয়ান কে পাচ হাজার টাকা জরিমানা করা হয় এবং উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, এম আর পি বিহীন পণ্য বিক্রি না করবার নির্দেশ দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা গোলাম হাসান মজুমদার ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম।
www.bbcsangbad24.com


