ফেব্রুয়ারী,০৮,২০২৬
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ ২ আসনে দশ দলীয় জোট জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মোঃ মাজেদুল ইসলামের শাপলা কলি প্রতীকের বিলবোর্ড ছিড়ে ফেলা ও এজেন্ট নিয়োগে হুমকি প্রদানের অভিযোগ ধানের শীষের প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে।
মুন্সীগঞ্জ ২ আসনের দশ দলীয় জোট জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীক মনোনীত প্রার্থী মোঃ মাজেদুল ইসলাম জানান মুন্সীগঞ্জ ২ আসন (টংগীবাড়ি-লৌহজং ) এ নির্বাচনী এলাকায় আমার জনপ্রিয়তার জোয়ার ঠেকাতে বিভিন্ন এলাকায় আমার বিলবোর্ড ছিড়ে ফেলছে এবং কিছু কিছু জায়গায় বিলবোর্ড গায়েবও করে ফেলেছে ।
তিনি আরো বলেন,আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর এ নির্বাচনে ভোট কেন্দ্রে আমার এজেন্ট নিয়োগের ক্ষেত্রে আমার এজেন্টদেরকে নিয়মিত হুমকি প্রদান করছে ধানের শীষের সমর্থকরা।
এবিষয়ে জেলা রির্টারনিং অফিসারকে জানানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি সব সময় তাদেরকে অবগত করিছি।
তিনি আরো বলেন,আমি চাই নির্বাচনের দিন যেন ভোটারগন মনোরম পরিবেশে কোন বাঁধার মুখোমুখি না হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
এব্যপারে টংগবিাড়ি উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রিপন মল্লিক এর সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,এধরনের কোন অভিযোগ আমরা পাইনি এটা মিথ্যাচার ,কেউ যদি উপর্য়পুরি প্রমাণ সহ অভিযোগ করে আমরা ব্যবস্থা নিবো।
www.bbcsangbad24.com



