ফেব্রুয়ারী,০৯,২০২৬
নিজস্ব প্রতিবেদক
সোমবার সকাল ১১ টার সময় মুন্সীগঞ্জ কেন্দ্রিয় শহিদ মিনার প্রাঙ্গনে মুন্সীগঞ্জ ৩ আসনে দশ দলীয় জোট খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুফতি নুর হোসাইন নুরানীর রিকশা প্রতীকের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় মুন্সীগঞ্জ ৩ আসনের দশ দলীয় জোট রিকশা প্রতীক মনোনীত প্রার্থী মুফতি নুর হোসাইন নুরানী সংসদ সদস্য হলে কি কি কাজ করবেন সে উপলক্ষে এশতেহার প্রকাশ করেন।

তিনি আরো বলেন,আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর এ নির্বাচনে ভোট কেন্দ্রে যেন ভোটাররা মনোরম পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য প্রশাসনের প্রতি আহ্ববান জানান।
এবিষয়ে জেলা রির্টারনিং অফিসারকে জানানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি সব সময় তাদেরকে অবগত করিছি।
এসময় উপস্থিত ছিলেন মাঃ জহিরুল ইসলাম,সদস্য বাংলাদেশ খেলাফত মজলিস,মুন্সীগঞ্জ জেলা শাখার খেলাফত মজলিস সভাপতি আব্বাস কাজী, সদর থানা জামায়াতে ইসলামী আমির মোঃ নুরুলআমিন,হাঃ মুজিবুল্লাহ সভাপতি ওলামা জামাত সদর,মুফতী সিদ্দিক সাহেব, খেলাফত আন্দোলন,সরকারী হরগংগা কলেজ ছাত্র সিবির সভাপতি ,আব্দুল্লাহ মুজাহীদ,হাফেজ মাওলানা আমিনুল ইসলাম জিহাদি গাজীপুরীসহ অনেক ওলামায়ে কেরাম।
আলোচনাসভা শেষে একটি বিশাল গণমিছিল জেলা কেন্দ্রিয় শহিদ মিনার থেকে পথযাত্রা বের শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে।
www.bbcsangbad24.com



