ফেব্রুয়ারী,১৩,২০২৬
নিজস্ব প্রতিবেদক
শুক্রবার সকাল ১১ টার সময় মুন্সীগঞ্জ ৩ আসনের সদর উপজেলার বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচনী ফলাফল নিয়ে সহিংসতার ঘটনা ঘটেছে এতে একজন গুরুর্তর আহত হয়েছে।
তথ্যমতে,শুক্রবার সকাল ১১টার সময় মুন্সীগঞ্জ সদর থানাধীন আধারা ইউনিয়নস্থ চর আবদুল্লাপুর গ্রামের সোহরাব হোসেনের ছেলে বিএনপি’র কামরুজ্জামান সমর্থক ফয়সাল (৩৪) এর সাথে নির্বাচনী ফলাফল নিয়ে কথার কাটাকাটি হয় একই এলাকার স্বতন্ত্র প্রার্থী মোঃ মহিউদ্দিন এর সমর্থক মহসিন নায়েব (২৫), মশু নায়েব (৩৮), মামুন নায়েব (৩৫), ।
পরবর্তীতে তারা সহিংসতায় জড়িয়ে পড়ে এবং স্থানীয় বিএনপির সমর্থক ফয়সাল (৩৪) কে স্বতন্ত্র প্রার্থী মোঃ মহিউদ্দিন এর সমর্থকগণ মারধর করে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়।
পরে স্থানীয়দের সহায়তায় ভিকটিমদেরকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে বর্তমানে আহত ফয়সাল চিকিৎসাধীন আছে।
এব্যাপারে মুন্সীগঞ্জ থানার ওসি জানান এঘিটনায় এখনো অভিযোগ কেউ করেনি ।
www.bbcsangbad24.com



