ফেব্রুয়ারী,১৪,২০২৬
আবু হানিফ রানা:
শনিবার ১৪ ফেব্রুয়ারী দুপুর ১২ টার সময় সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময়ে সহিংসতা নিয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন মুন্সীগঞ্জ জেলার দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আকিব জাবেদ, পিএসসি, (অধিনায়ক- ১৯ বীর)।
এসময় তিনি বলেন,আমরা অবৈধ অস্ত্র উদ্বারে সত্রিয় ছিলাম এবং যথেষ্ট আগ্নেয়াস্ত্র উদ্বার করেছি ,গত ১২ ফেব্রুয়ারী একটি অবাধ সুষ্ট নির্বাচন উপহার দেওয়ার জন্য আমাদের সেনাবহিনী সত্রিয়ভাবে কাজ করেছে। মুন্সীগঞ্জ সদরে নির্বাচনী পরবর্তী সময়ে সহিংসতার ঘটনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,নির্বাচনের পরের দিন মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আব্দুল্লাপুর গ্রামে যে সহিংসতার ঘটনা ঘটেছে তা পুর্ব বিরোধের জেরে ঘটেছে। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিলো আমরা খোঁজ খবর নিয়ে জেনেছি।
আমরা যতদিন মুন্সীগঞ্জের দ্বায়িত্বে আছি ততদিন কোন ধরনের সহিংসতা হতে দিব না। আমাদের সেনাবাহিনীর টিম সত্রিয়ভাবে সব সময় টহলে রয়েছে,যেকোন ঘটনার সংবাদ পাওয়া মাত্র আমাদের সেনাবাহিনী সেখানে হাজির হচ্ছে ।
এসময় উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ তানজিমুল হাওলাদার (১৯- বীর)

এসময় আরো উপস্থিত ছিলেন, প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
www.bbcsangbad24.com



