মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

মার্চ ০২,২০২৬

আবু হানিফ রানা:

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে স্থানীয় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে মাকহাটি ও মহেশপুর এলাকায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানাযায়,সোমবার ০২ মার্চ সকাল ৬ টার সময় মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি ও মহেশপুর এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে আতাউর রহমান মল্লিক/অহিদ মোল্লা গ্রুপ ও উজির আলী/আওলাদ মোল্লা গ্রুপ এর লোকজন একত্রিত হলে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণ ঘটনা চলে প্রায় ১ ঘন্টা যাবৎ।তবে উক্ত ঘটনায় কোন হতাহতের সংবাদ পাওয়া যায় নি।

এ ঘটনার সংবাদ পেয়ে মুন্সীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ফোর্স ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।বর্তমানে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানান মুন্সীগঞ্জ সদর থানার ওসি তদন্ত সজিব দে।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *