বাজারে চালের দাম বাড়ার খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

৩ মার্চ, ২০২৬,

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান খুচরা বাজারে মোটা চালের দাম বৃদ্ধি পাওয়ার খবর পেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী বাজারে প্রান্তিক মানুষদের খাদ্যের জন্য ব্যবহৃত মোটা চালের দাম বাড়ার খবর পেয়ে দ্রুত পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

অতিরিক্ত প্রেসসচিব বলেন, “এ নির্দেশনার পর বাজারে তাৎক্ষণিক ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে।”
প্রধানমন্ত্রী এ ছাড়াও রাজধানীর বিভিন্ন সড়কে বসানো বিলবোর্ড ও ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন।

অতিরিক্ত প্রেসসচিব জানান, উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার ও মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত টহল বৃদ্ধি এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

www.bbcsangbad24.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *