মুন্সীগঞ্জে জাতীয় পাট দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মার্চ,০৬,২০২৬

আবু হানিফ রানা:

মুন্সীগঞ্জে ৬ মার্চ (শুক্রবার) জাতীয় পাট দিবস ২০২৬ উপলক্ষ্যে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসক কার্যালয় এর সামনে থেকে র‍্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

এসময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম; পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মোঃ এনায়েত হোসেন; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (ঊদ্যান) শান্তনা রাণী; বিশিষ্ট পাটচাষী, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজন।

“পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় পাটশিল্পের ঐতিহ্য পুনরুদ্ধার, পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্যের ব্যবহার সম্প্রসারণ, বাজারে এসব পণ্যের চাহিদা বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে পাটজাত পণ্যের ব্যবহারে আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় পাট পচন ও প্রক্রিয়াজাতকরণ পদ্ধতির আধুনিকায়ন, গুণগত মানসম্পন্ন পাট আঁশ উৎপাদন এবং পাটকলসমূহ পূর্ণ সক্ষমতায় চালু রাখাসহ পাটখাতের বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরা হয়।

এ সময় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পাটশিল্পের সংরক্ষণ ও সম্প্রসারণে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি পাটের বহুমুখী ব্যবহার, মুন্সীগঞ্জ জেলার প্রেক্ষাপটে পাট উৎপাদনের চ্যালেঞ্জ এবং পাটভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন। সর্বস্তরে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার বৃদ্ধির আহ্বানের মধ্য দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘটে।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *