মার্চ,১৬,২০২৬
আবু হানিফ রানা:
আজ ২৬শে মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।গৌরবোজ্জ্বল এই দিনে ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে সূচিত হয়েছিল বাঙালি জাতির মুক্তির সংগ্রাম। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় আমাদের প্রিয় স্বাধীনতা ও স্বাধীন বাংলাদেশ।

লাখো শহিদের আত্মত্যাগ ও অসীম ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে অর্জিত এ স্বাধীনতার চেতনায় আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে সেই সকল বীর শহিদদের, যাদের আত্মদানে রচিত হয়েছে আমাদের স্বাধীনতার ইতিহাস।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে (ভোর ৫টা ৫৬ মিনিট ৪৮ সেকেন্ড) মুন্সীগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শহিদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু,জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার নাজমা নাহার, বীর মুক্তিযোদ্ধাগন,রাজনৈতিক নেতৃবৃন্দ, সকল দপ্তরের প্রধানগন।এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
www.bbcsangbad24.com



