মুন্সিগঞ্জ জেলা বিএনপির নেতৃত্বে কেন এ কে এম ইরাদত মানু কে দরকার; যা জানালেন যুবনেতা সৃজন

জুন,০২,২০২৬

লেখক: কাওছার আহমেদ সৃজন, আহবায়ক সদস্য, মুন্সিগঞ্জ জেলা যুবদল

মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মিজানুর রহমান সিনহা সদ্য মৃত্যুবরণ করায় ও পূর্বে সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ বহিষ্কৃত থাকায় বর্তমানে মুন্সিগঞ্জ জেলা বিএনপি অভিভাবকহীন।জেলায় শীর্ষ নেতৃত্বশুণ্য হওয়ায় জেলার দলীয় সাংঠনিক কার্যক্রম কিছুটা সমন্বয়হীনতা দৃশ্যমান হচ্ছে।এরই পরিপ্রেক্ষিতে জেলা বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী ও গতিশীল করতে নতুন জেলা কমিটির গুঞ্জন শোনা যাচ্ছে।অনেকের প্রার্থীতার বিষয়ে_”কে হবে জেলা বিএনপির কান্ডারী” নেতা-কর্মীদের মধ্যে আলোচনা, প্রচারণা দেখা যাচ্ছে।

কাকে দরকার জেলা বিএনপির নেতৃত্বে? এমন প্রশ্নে জেলা যুবদলের আহবায়ক সদস্য কাওছার আহমেদ সৃজন তার ফেসবুক ওয়ালে লিখেন_

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তরুন যুবক সবে এডমিসন নিয়েই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য হোন।বর্তমানে এই জেলায় একমাত্র সিনিয়র নেতা তিনিই আছেন যে কিনা তার মত ক্যারিশমাটিক প্রেসিডেন্ট এর সান্নিধ্যে পেয়ে রাজনৈতিক প্রজ্ঞা, আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক দক্ষতার এক অনন্য যোগ্যতা নিয়ে গড়ে উঠেছেন।

আরেকটি বিষয় অনেকেরই অজানা_ জিয়াউর রহমান শহীদ হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম মিছিলের নেতৃত্বে ছিলেন এই ব্যাক্তি!

দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের দুঃসময়ে শহর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন।জেলার সভাপতি অসুস্থ হয়ে পরলে সংকটময় সময়ে দলের প্রয়োজনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্বও সফলতার সাথে পালন করেছেন।

বর্তমানে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য এবং শহর বিএনপির আহ্বায়ক হিসেবে সাংগঠনিক কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন।

কর্মীবান্ধব, সদালাপী, ধৈর্যশীল ও বিনয়ী নেতৃত্বের কারণে জেলা বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীদের সঙ্গে তাঁর রয়েছে সুদৃঢ় ও কার্যকর যোগাযোগ।

জেলার তিনটি সংসদীয় আসনের সংসদ সদস্যদের ও নেতৃত্বের সঙ্গে তাঁর সুসম্পর্ক ও সমন্বয় দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিরোধী দলে থাকাকালীন তুমুল জনপ্রিয়তার কারণে শত প্রতিকূলতার মাঝেও মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

অভিজ্ঞতা, শিক্ষা, নেতৃত্বের দক্ষতা, সাংগঠনিক বিচক্ষণতা এবং সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার সক্ষমতার কারণে জেলার রাজনৈতিক অঙ্গনে তাঁকে ঘিরে রয়েছে ব্যাপক প্রত্যাশা।

“অভিজ্ঞ নেতৃত্ব • শক্তিশালী সংগঠন • ঐক্যবদ্ধ মুন্সিগঞ্জ”

মুন্সিগঞ্জ জেলা বিএনপির আগামী দিনের নেতৃত্বে একটি পরীক্ষিত ও গ্রহণযোগ্য মুখ।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *