জুন,০৯,২০২৬
আবু হানিফ রানা:
আজ ০৯ জুন ২০২৬ (মঙ্গলবার) মুন্সীগঞ্জ পৌরসভার অন্তর্গত মুন্সীরহাট বাজারে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন ও মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক জনাব মৌসুমী মাহবুব।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ,কে,এম ইরাদত মানু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এম. এ. জলিল, মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে জবাইখানার কার্যক্রমের একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সেখানে একটি গরু আধুনিক ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে জবাই, চামড়া ছাড়ানো এবং সম্পূর্ণ প্রক্রিয়াজাত করা হয়, তা উপস্থিত অতিথিদের সামনে প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক এই পশু জবাইখানার মাধ্যমে স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই, মাংসের মান নিয়ন্ত্রণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে। এর ফলে জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ মাংস সরবরাহ এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই উদ্যোগ। পাশাপাশি পৌর এলাকার নাগরিকরা আরও স্বাস্থ্যসম্মত ও মানসম্মত সেবা লাভ করবেন বলে আশা প্রকাশ করা হয়।
www.bbcsangbad24.com



