জুন,২৪,২০২৬
নাছির উদ্দিন, মুন্সীগঞ্জ:
আজ শুক্রবার ২৬ জুন, বিকাল ৫ টার সময় মুন্সীগঞ্জ শহরস্থ কাজী প্লাজা ফ্রেন্ড কিসেন পার্টি সেন্টারে এপেক্স ক্লাব অফ বিক্রমপুর ক্লাব এর নবম পালা বদল ২০২৬ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে এপেক্স ক্লাব অফ বাংলাদেশ ( এন ওয়াই সিডি) সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এড. মাসুদ আলম,ভাইস প্রেসিডেন্ট এপেক্স ক্লাব অফ বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ গভর্নর এপেক্স ক্লাব অফ বাংলাদেশ মোশাররফ হোসেন মিশু, এপেক্স ক্লাব অফ বাংলাদেশ অফিসিয়াল এড. জানে আলম প্রিন্স,

ডিস্ট্রিক (১) গভর্ণর ডা: সালেহ উদ্দিন, ডিস্ট্রিক (৮) গভর্ণর শাহিন রানা সুমন,জেলা গভর্ণর আই পি ডি ই (২) বিদ্যুৎ হোসেন,জেলা গভর্ণর বাশারসহ কেন্দ্রিয় নেতৃবৃন্দ ২০২৬ সালের এপেক্স ক্লাব অফ বিক্রমপুর ক্লাব এর নির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান।

২০২৬ সালের এপেক্স ক্লাব অফ বিক্রমপুর ক্লাব এর নির্বাচিত কমিটির সদস্যরা হলো: প্রেসিডেন্ট এপেক্সশিয়ান এ কে এম দেলোয়ার শাহজাহান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সশিয়ান মাসুদ পারভেছ,জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সশিয়ান মোঃ লিটন শেখ,সাধারন সম্পাদক এপেক্সশিয়ান আল আমিন সোহেল রাজ মল্লিক,ট্রেজারার এপেক্সশিয়ান মাসুম হোসেন অপু,সার্ভিস ড্রাইরেক্টর এপেক্সশিয়ান আতিকুর রহমান আরিফ,মেম্বারশীপ এন্ড এটেনডেন্স ড্রাইরেক্টর এপেক্সশিয়ান শাখাওয়াত হোসেন মানিক,ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশন ড্রাইরেক্টর এপেক্সশিয়ান নাজমুল হাসান খান, স্পেকিং এন্ড ডেলিটিং ড্রাইরেক্টর এপেক্সশিয়ান আবু হানিফ রানা,সার্জেন্ট এন্ড আমর্স এপেক্সশিয়ান কামাল হোসেন।
www.bbcsangbad24.com



