জুলাই ২৬, ২০২৬
নিজস্ব প্রতিবেদক
আজ ২৬ জুলাই, ২০২৬ (রবিবার) নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-এর জাতীয় পর্যায়ের প্রজাপতি সাঁতার ইভেন্টে তৃতীয় স্থান অর্জনের গৌরবময় সাফল্যের স্বীকৃতিস্বরূপ তনিমা আক্তারকে সংবর্ধনা প্রদান করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয় তনিমা আক্তারের এই অসাধারণ সাফল্য অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন যে, তনিমা ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জনের মাধ্যমে মুন্সীগঞ্জ তথা বাংলাদেশের সুনাম উজ্জ্বল করবেন। জেলা প্রশাসক মহোদয় তার ধারাবাহিক উন্নতি, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আগামী দিনগুলোতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ এবং জাতীয় সাঁতার প্রশিক্ষক নুরুল ইসলাম।
উল্লেখ্য, তনিমা আক্তার মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামের বাসিন্দা। তিনি ফুলতলা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী।
www.bbcsangbad24.com



