মুন্সীগঞ্জ সুপার মার্কেট ফিরোজ ভবনের ৪ তলায় মহিলাদের জন্য ওমেন্স পাওয়ার জিম সেন্টার শুভ উদ্বোধন

আগস্ট,০১,২০২৬

আবু হানিফ রানা:

আজ ১লা আগস্ট শনিবার বিকাল ৫ টার মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট চত্তরের পশ্চিম পাশে ফিরোজ ভবনের ৪র্থ তলায় এই প্রথম শুধুমাত্র মহিলাদের জন্য ওমেন্স পাওয়ার জিম সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।

উক্ত ওমেন্স পাওয়ার জিম সেন্টারের শুভ উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রেষ্ট নারী সংগঠক হামিদা খানম। উক্ত জিম সেন্টারের উইনার রিসালাত ইসলাম রাফির সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নারী সংগঠক এডভোকেট সাসিমা আক্তার,নারী সংগঠক ও মুন্সীগঞ্জ পৌর সভার সাবেক মহিলা কমিশনার নার্গিস আক্তার, ফারজানা আক্তার,শারমিন আক্তার, জুলেখা আক্তারসহ জিমের অন্যান্য উইনার সহযোগীগন,ব্যায়াম শিখতে আসা মহিলারা। উক্ত জিম সেন্টারটি উদ্বোধনের দিনই ব্যায়াম শিখতে আসা নারীদের উপচে পড়া ভীড় ছিলো।

বি:দ্র: আগ্রহীদের জন্য সুখবর,৩ মাসের জন্য  ৩ হাজার টাকার প্যাকেজ কিনলে  ভর্তি ফি লাগবেনা।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *