আগস্ট,০২,২০২৬
নিজস্ব প্রতিবেদক
“মুন্সীগঞ্জ ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ০৫ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার”
মুন্সীগঞ্জ পুলিশ সুপার, মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় এর কঠোর নির্দেশনাক্রমে মুন্সীগঞ্জ জেলার সকল থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গতকাল ১ লা আগস্ট ২০২৬ শনিবার রাত সাড়ে ১০ টার সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক এর নেতৃত্বে এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ সদর থানাধীন আদারিয়াতলা সাকিনস্থ জনৈক হিরণ এর বসত বাড়ির সামনে রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মুন্সীগঞ্জ সদর থানাধীন পঞ্চসার ইউনিয়নের আদারিয়াতলা গ্রামের আব্দুল কাদিরের ছেলে মোঃ সুমন (২৩),’কে ০৫ (পাঁচ) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এবিষয়ে মুন্সীগঞ্জ জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক জানান, গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে এবং এই অভিযান আরও কঠোর থেকে কঠোরতর হবে।
www.bbcsangbad24.com



