সেপ্টেম্বর,০৮, ২০২৬
আবু হানিফ রানা:
আজ ০৮ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) সকাল ১১.৩০টায় মুন্সীগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়ামে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন পিপিএম, সদর উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা, ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারন সম্পাদক মোঃ গোলজার হোসেনসহ ধর্মীয় নেতৃবৃন্দ ও হজযাত্রীবৃন্দ ।
সভায় বক্তারা সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের সুযোগ-সুবিধা, নিরাপদ ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা এবং সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রায় আগ্রহী করার লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে হজযাত্রীদের সঠিক তথ্য প্রদান, হজ পালনের প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং সরকারি ব্যবস্থাপনার প্রতি মানুষের আস্থা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রার বিভিন্ন সুবিধা সাধারণ মানুষের কাছে তুলে ধরে যোগ্য ও আগ্রহী হজযাত্রীদের সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে উৎসাহিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
www.bbcsngbad24.com



