মুন্সীগঞ্জের নতুন পুলিশ সুপার মো. বদরুদ্দোজা

নভেম্বর,০৫,২০২৬

নিজস্ব প্রতবেদক

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে নীলফামারী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ দেওয়া হয়।

এছাড়া একই আদেশে মুন্সীগঞ্জ জেলার নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন পেয়েছেন মো. বদরুদ্দোজা। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. বদরুদ্দোজা বর্তমানে এসআরবির উপপরিচালক (পুলিশ সুপার) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তাঁকে নেত্রকোণা জেলার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ দেওয়া হলেও নতুন প্রজ্ঞাপনে সেই আদেশ বাতিল করে মুন্সীগঞ্জে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, মুন্সীগঞ্জের বর্তমান পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে নীলফামারীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নীলফামারীর বর্তমান পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)–এর বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

মো. বদরুদ্দোজা বগুড়া জেলার শাজাহানপুর এলাকার বাসিন্দা। ২০১০ সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *