জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু মুন্সীগঞ্জ ৩ আসনের সিপিবি

জানুয়ারী,২২,২০২৬

নিজস্ব প্রতিবেদক

শহীদ মিনার, জুলাই স্মৃতিস্তম্ভ এবং ইসলামপুরে তিন শহীদের কবরস্থানে ফুল দিয়ে শুরু হয়েছে মুন্সীগঞ্জ–৩ আসনের প্রার্থীর নির্বাচনী প্রচারণা

আজ সকাল ১১:৩০ মিনিটে সুপার মার্কেট সংলগ্ন এলাকায় জমায়েতের মাধ্যমে পায়ে হেঁটে শহীদ মিনারের উদ্দেশে যাত্রা করা হয়।
এরপর শহীদ মিনার ও লিচুতলায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের ফুল শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে মুন্সীগঞ্জ–৩ আসনে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মনোনীত প্রার্থী এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মুন্সীগঞ্জ জেলা কমিটির সভাপতি শ. ম. কামাল হোসেনের নির্বাচনী প্রচারণা শুরু হয়।

পরবর্তীতে ইসলামপুরে জুলাই আন্দোলনে শহীদ তিন বীরের কবরস্থান জিয়ারত এর মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। যেখানে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-৩ আসনে যুক্তফ্রন্ট মনোনীত, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি শ,ম, কামাল হোসেন।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *