মুন্সীগঞ্জের গজারিয়া অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার

ফেব্রুয়ারী,০৫,২০২৬

ওসমান গনি (গজারিয়া) মুন্সীগঞ্জ :

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা অজ্ঞাত(৩০)এক নারীর লাশ উদ্ধার করেছে গজারিয়া থানা নৌ পুলিশ।

বুধবার(৪ফেব্রুয়ারী)বিকাল ৪ঘটিকায় উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের ছোট রায় পাড়া(পূর্ব পাড়া)গ্রামস্থ আব্দুল মোনায়েম অটো ব্রিকস সংলগ্ন মেঘনা নদীর তীরবর্তী স্থানে ভাসমান অবস্থায় এই লাশ উদ্ধার করে নৌ পুলিশ।

স্থানীয় ছোট রায়পাড়া গ্রামের হিমেল মিয়া জানান, বিকাল ৫টার দিকে নদী থেকে পানি আনতে যাওয়া মহিলাদের কাছে খবর পেয়ে,নদীর তীরে গিয়ে দেখি লাল শোয়েটার আর পেটিকোট পরা এক নারীর লাশ উপুড় হয়ে আছে।

এ বিষয়ে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন,জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বারে খবর পেয়ে বিকাল ৫ঘটিকায় ঘটনাস্থলে এসে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করি,শরীরে আঘাতের কোন চিহ্ন পরিলক্ষিত হয় নাই,ময়না তদন্তের জন্য লাশ জেলা সদরে প্রেরণ করা হচ্ছে,আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *