ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষেমুন্সীগঞ্জ জেলা পুলিশের ব্রিফিং প্যারেড

ফেব্রুয়ারী,১১,২০২৬

আবু হানিফ রানা:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থা সংক্রান্ত ব্রিফিং প্যারেড” অনুষ্ঠিত হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে নির্বাচনকালীন দায়িত্ব পালন ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থা সংক্রান্তে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

ব্রিফিং প্যারেডে নিয়োজিত সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে নির্বাচন সংক্রান্তে ব্রিফিং প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ, মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়।

ব্রিফিংয়ে পুলিশ সুপার মহোদয় শতভাগ নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করেন। তিনি ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের দায়িত্ব-কর্তব্য, করণীয় বর্জনীয়, অন্যান্য বাহিনী, প্রশাসন ও মিডিয়াসহ সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয়পূর্বক সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের উপর গুরুত্বারোপ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ কন্ট্রোল (ডিএসবি) কামরান হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মোঃ আনিছুর রহমান, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোঃ আনোয়ার পারভেজ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার লিজা আক্তার, শাহ শরফুদ্দিন মাহিনসহ মুন্সীগঞ্জ জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), অন্যান্য ইউনিট ইনচার্জগণ ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সকল পুলিশ সদস্যবৃন্দ।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *