মাদকমুক্ত মুন্সীগঞ্জ বাস্তবায়নে জেলা পর্যায়ের অংশীজনদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত

মার্চ,১১,২০২৬

বিবিসি সংবাদ ডেস্ক:

আজ ১০ মার্চ(মঙ্গলবার) জেলা প্রশাসন,মুন্সীগঞ্জের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়,মুন্সীগঞ্জের সম্মেলন কক্ষে ‘মাদকমুক্ত মুন্সীগঞ্জ’ বাস্তবায়নে জেলা পর্যায়ের অংশীজনদের সাথে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফিরোজ কবির, উপজেলা নির্বাহী অফিসার,মুন্সীগঞ্জ সদর, মোঃ মাসুদুর রহমান এবং জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ।

সভায় জেলার সার্বিক মাদক পরিস্থিতি, প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিস্তারিত আলোচনান্তে মাদক প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণ, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও আইন প্রয়োগকারী সংস্থার অভিযান জোরদার, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি বৃদ্ধি, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দকে সম্পৃক্ত করা, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং মাদকাসক্তদের পুনর্বাসন কার্যক্রম শক্তিশালী করার বিষয়ে মতামত প্রদান করা হয়। পাশাপাশি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি সক্রিয় করা এবং গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে মুন্সীগঞ্জ জেলাকে ধীরে ধীরে মাদকমুক্ত করার লক্ষ্যে সকল অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *