সংবিধান সংশোধনে অচিরেই কমিটি গঠন করা হবে:জাতীয় সংসদের চিফ হুইপ

এপ্রিল ১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

সংবিধান সংশোধনে অচিরেই ১৫ থেকে ২০ সদস্যের একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বুধবার জাতীয় সংসদের সর্বদলীয় সংসদীয় কমিটির তৃতীয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এই কমিটিতে বিরোধীদলও থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধনের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। আমরা সেখানে সকল দলের প্রতিনিধিদের রাখতে চাই। সবার মতামতকে গুরুত্ব দিয়ে এবং অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ায় আমরা এই কমিটি গঠন করতে আগ্রহী।
তবে এই কমিটির গঠন নিয়ে ভিন্নমত পোষণ করেছেন বিরোধীদলের সংসদ সদস্যরা। তাদের দাবি, সংবিধানের মৌলিক বিষয়গুলো শুধু সংশোধনের মাধ্যমে পরিবর্তন সম্ভব নয়, এজন্য সামগ্রিক সংস্কার প্রয়োজন।

তারা মনে করেন, বর্তমানে যে প্রক্রিয়ায় সংবিধান সংশোধন কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হচ্ছে, তার পর্যাপ্ত আইনি ভিত্তি নেই। তাই বিরোধীদল সংবিধান সংশোধন কমিটির পরিবর্তে ‘সংবিধান সংস্কার কমিটি’ গঠনের দাবি জানাচ্ছে। এছাড়া গতকাল বিরোধীদলীয় নেতার দেওয়া বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও তারা দাবি করেন।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *