মুন্সীগঞ্জে ২৩৪ ক্যান বিয়ার ও ১টি প্রাইভেটকারসহ গ্রেফতার -৩ জন

এপ্রিল,১১,২০২৬

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জ পুলিশ সুপার, মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় এর কঠোর নির্দেশনায় মুন্সীগঞ্জ জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে শনিবার ১১ এপ্রিল . দুপুর ১২.৫০ মিনিটের সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ

মুন্সীগঞ্জ থানাধীন চর মুক্তারপুর সাকিনস্থ নারায়ণগঞ্জ টু মুন্সীগঞ্জগামী রাস্তা যাহা মুক্তারপুর টোল প্লাজা সংলগ্ন পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১. হাবিবুর রহমান ওরফে রাসেল ওরফে শান্ত (৩৮), পিতা- মৃত আমির হোসেন, সাং- গোগনগর, থানা ও জেলা- নারায়ণগঞ্জ, ২. মোঃ রিপন মিয়া (৩৬), পিতা- মোঃ কালিমুদ্দিন, সাং- পাঁচরুখী, থানা- নান্দাইল, জেলা- ময়মনসিংহ, এ/পি সাং- বেগুন বাড়ী সিদ্দিক মাষ্টার (জামাল মেম্বার এর বাড়ীর ভাড়াটিয়া), থানা- তেজগাঁও, ডিএমপি, ঢাকা ও ৩. ড্রাইভার আঃ রহিম (৩৫) (ভাসমান), পিতা- মৃত আঃ সালাম, সাং- প্রধান বাড়ী, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর, এ/পি সাং- খিলগাঁও সিপাইবাগ ভূইয়াপাড়া, থানা- খিলগাঁও, ডিএমপি, ঢাকাদ্বয়’কে ঢাকা মেট্রো-গ ৩৭-৬৭৩৩ নাম্বারের Toyta axio প্রাইভেটকারের বেকসাইটের ভিতরে থাকা ২৩৪ ক্যান বিয়ার সহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *