এপ্রিল,২৫,২২৬
নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জ পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনায় মুন্সীগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), সজীব দে এর নেতৃত্বে
এসআই শিপন আলী শেখ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গতকাল শুক্রবার ২৪-এপ্রিল. বিকাল ৪টার সময় মুন্সীগঞ্জ সদর থানা এলাকার পঞ্চসার ইউনিয়ন সরকারপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পেশাদার মাদক ব্যবসায়ী মৃত হানিফ দেওয়ানের ছেলে মোঃ হাতেম আলী (৭০), ‘কে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন।
তার বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় ০৭(সাত)টি মাদক মামলাসহ অন্যান্য অপরাধে আরো একাধিক মামলা রয়েছে। উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
wwwbbcsangbad24com



