মুন্সীগঞ্জে পুর্ব বিরোধের জেরে ৮০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে আহত

মে,১৪,২০২৬

মুন্সগিঞ্জ প্রতিনিধি

বৃহস্প্রতিবার ১৪ মে বিকাল ৫টার সময় মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর গ্রামে মসজিদ এর ঈমাম থাকার রুম জোরপুর্বক ভেঙ্গে রাস্তা নির্মাণের চেষ্টা করে একই এলাকার শাহ আলম মাস্তানের রুমান গংরা। উক্ত বাঁধা দেওয়াকে কেন্দ্র করে ৮০ বছরের বৃদ্ধা আবুল কাশেমের উপর হামলা চালিয়ে তাকে এ্যালোপাতারী কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে এলাকাবাসি আহত বৃদ্ধাকে উদ্বার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে।

আহত বৃদ্ধা আবুল কাশেমের ছেলে জসিম উদ্দিন বলেন,গেলো মঙ্গলবার এলাকার রুমান গংরা মসজিদের ঈমামের কক্ষ ভেঙ্গে রাস্তা নির্মানের চেষ্টাকালে আমার বাবা বাঁধা দেয় তখন তারা বাবাকে হুমকি দমকি দিলে আমরা সদর থানা পুলিশের সহায়তা নেই এবং পুলিশ এসেছিলো। এবিষয়ে আমরা মামলা করতে চাইলে এলাকাবাসি স্থানীয়ভাবে মিমাংসার আশ্বাস দেয় তাই আমরা মামলা করিনি।

এরই বৃহস্প্রতিবার মসজিদ থেকে আসরের নামাজ পড়ে আমার বাবা বাড়িতে আসার সময় তার গতিরোধ দেশীয় রাম দ্যা দিয়ে এলোপাতারী কুপিয়েছে,আমার বাবার অবস্থা আশংঙ্কাজনক দেখে হাসপাতালের ডাক্তার তাকে ঢাকা পুঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।

বৃদ্ধা আবুল কাশেমের উপর হামলাকারীরা হলো:শাহাবুদ্দিনের ছেলে শফিকুলের নেতৃত্বে শাহ আলমের ছেলে ছেলে রুমান (৪০) কদ্দু দেওয়ানের ছেলে সায়েদ (৪২) আজিজের ছেলে নিরব (২৫) ও তার সঙ্গীয় সন্ত্রাসীরা।

এঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে সিরাজুল ইসলাম বাদী হয়ে মুন্সীগঞ্জ থানায় মামলা রুজুর কাজ প্রক্রিয়াধীন আছে।

এঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে ৮০ বছরের বৃদ্ধা আবুল কাশেমকে দেখতে যায় মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম এবং আহত বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে দ্রুত ঢাকা পাঠানোর ব্যবস্থা করে দেন । এসময় তিনি বলেন ৮০ বছরের বৃদ্ধার উপর যারা হামলা করেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবেনা সকলকে অভিযোগের আলোকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *