জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি : মির্জা ফখরুল

জুন,২০,২০২৬

নিজস্ব প্রতিবেদক,মুন্সীগঞ্জ:

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জনগণের সমর্থনে বিএনপি দুই তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হয়েছে। সুতরাং বিএনপির গণতন্ত্র নিয়ে প্রশ্ন করতে গেলে সেটি সমীচীন হবে না। জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি। তারাতো গণতন্ত্রই বিশ্বাস করে না। শনিবার (২০ জুন) দুপুরে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় কাঠেরপুল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা বিশ্বাস করে না। বিএনপি একমাত্র দল, যারা গত ৫০ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই, সংগ্রাম করে আসছে। প্রতিদিন প্রতি মুহূর্ত বিএনপি লড়াই করেছে। বিএনপির নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি নেতা তারেক রহমান এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিদেশে নির্বাসিত অবস্থায় ছিলেন।’

বিএনপি মহাসচিব স্থানীয়দের উদ্দেশে বলেন, ‘বিএনপি সরকারের মাত্র তিন মাস সময় হয়েছে। এই তিন মাস সময়ের মধ্যে বহু কাজ সরকার শুরু করেছে। আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড করেছে, কৃষক কার্ড করেছে। এ ছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে দেশব্যাপী খাল কাটা কর্মসূচি শুরু করেছে।’

তিনি স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে বলেন, ‘মুন্সীগঞ্জের কালীদাস নদীর ওপর নির্মিত উত্তর ইসলামপুর-মোল্লারচর কাঠের পুলের স্থলে সেতু নির্মাণ করা হবে।’ এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন তিনি।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘মালয়েশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে, শক্তিশালী হবে। উভয় পক্ষের দুই দেশের মর্যাদা রক্ষা করে, স্বার্থ রক্ষা করে চুক্তি সম্পন্ন হবে। বন্ধ হয়ে যাওয়া শ্রম বাজার খুলে দেওয়ার বিষয়েও উভয় পক্ষের মধ্যে কথা হবে।’

এর আগে তিনি মুন্সীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তর ইসলামপুর এলাকায় আসেন এবং তিনি স্থানীয়দের দীর্ঘ দিনের নানা দুর্ভোগ ও দুর্দশার খোঁজ খবর নেন।

পরে মন্ত্রী উত্তর ইসলামপুর সামাজিক কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করেন। দুপুরের মুন্সীগঞ্জ সার্কিট হাউজে একটি মতবিনিময় সভায় যোগ দেন মন্ত্রী।

এসময় সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফরসঙ্গী হিসেবে ছিলেন জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।

এসময় উপস্থিত ছিলেন সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফরসঙ্গী হিসেবে ছিলেন জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি। বিএনপির যুগ্ন মহাসচিব ও মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম এমপি, বিএনপির কেন্দ্রিয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন এমপি,বিএনপির কেন্দ্রিয় কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শরাফত আলী সপু,মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুর মহল আশ্রাফী,মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক একে এম এরাদত মানু,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এন্ড অপস) মোঃ কামরান হোসেন,মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক,মৌসুমী মাহবুবসহ দলীয় নেতা কর্মী স্থানীয় জনগন।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *