মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের গাইডিং-সংক্রান্ত দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জুলাই , ০৭, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

আজ ০৭ জুলাই ২০২৬ (মঙ্গলবার) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের গাইডিং-সংক্রান্ত ১ (এক) দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কমিশনার, ঢাকা অঞ্চল, বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশন এবং যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মিস আনজুম আরা মহোদয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, জেলা শিক্ষা অফিসার, শরিফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, নজরুল ইসলাম, অধ্যক্ষ, সরকারি মহিলা কলেজ, মুন্সীগঞ্জ, প্রেসক্লাবের সভাপতি, জনাব আতিকুর রহমান টিপু, জেলার বিভিন্ন কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-প্রতিনিধি এবং বাংলাদেশ গার্লস গাইডস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

ওরিয়েন্টেশনে জেলার কারিগরি ও মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানে গার্ল গাইডিং কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, আত্মনির্ভরশীলতা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা বিকাশে গাইডিং কার্যক্রমের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গাইডিং কার্যক্রম শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, নেতৃত্বের দক্ষতা, শৃঙ্খলা ও সেবার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গাইডিং কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের দক্ষ, দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

www.bbcsangbad24.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *