আগস্ট,০৩,২০২৬
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ পুলিশ সুপার, মহোদয়ের কঠোর নির্দেশনাক্রমে মুন্সীগঞ্জ জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে আজ ০৩-আগস্ট সোমবার দুপুর ১ টা ৩০ মিনিটের সময় মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর এসআই (নিঃ) দিপঙ্কর কুন্ডু সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সীগঞ্জ থানাধীন ডিঙ্গাভাঙ্গা সাকিনস্থ গাঁজা মনির এর তিনতলা বিল্ডিং এর সামনের পাঁকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ী ০৯ টি মাদক মামলার আসামী শাহীন হাওলাদার (৪৮),কে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত আসামী শাহীন হাওলাদার মুন্সীগঞ্জ’ সদর থানার পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামের খালেক হাওলাদারের ছেলে সাং- , থানা ও জেলা- মুন্সীগঞ্জ’কে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
উক্ত আসামী শাহীনের বিরুদ্ধে পূর্বেও ০৯টি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ এ তথ্য নিশ্চিত করেন।
www.bbcsangbad24.com



