ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টি উপেক্ষা করে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

সেপ্টেম্বর,০১,২০২৬

লাইলী আক্তার,ব্রাহ্মণবাড়িয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টি উপেক্ষা করে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২৬ বিকাল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি থেকে শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ করে শহরের লোকনাথ রায় চৌধুরী ময়দানে শেষ হয়।

র্যালিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর ৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লাসহ জেলা বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *