বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সেপ্টেম্বর,২৭,২০২৬

নিজস্ব প্রতিবেদক

আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার) সকাল ১০:০০টায় বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা কালেক্টরেট প্রাঙ্গণে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে “ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন” প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়ের প্রতিনিধি হিসেবে সভায় সভাপতিত্ব করেন উপপরিচালক, স্থানীয় সরকার, মিজ্ মৌসুমী মাহবুব।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ আতিকুর রহমান টিপু, টুরিস্ট পুলিশ ইনচার্জ দেলোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ ও পর্যটন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় মুন্সীগঞ্জ জেলার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার, পর্যটনকেন্দ্রগুলোর প্রচার ও প্রসার, পর্যটনবান্ধব অবকাঠামো উন্নয়ন এবং সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *