মুন্সীগঞ্জে শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর না থাকায় মাদকাসক্তদের অভয়ারণ্য

জানুয়ারী,১৫,২০২৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার রিকাবী বাজার এলাকায় অবস্থিত শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়টি । উক্ত বিদ্যালয়টি স্থাপিত ১৯৯৪ সালে। বিদ্যালয়ের শিক্ষার মান খুবই ভালো। বিদ্যালয়ের মোট সম্পত্তি হলো ১৫০ শতাংশ কিন্তু বিগত ফ্যাসিস আওয়ামীলীগ সরকারের আমলে প্রভাবশালী মহল প্রভাব খাটিয়ে প্রায় ৯০ শতাংশ জমি দখল করে নিয়েছে। তাছাড়া আওয়ামীলীগ সরকারের ১৬ বছরের শাসনামলে কোন রকম উন্নয়ন হয়নি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে শিক্ষা প্রতিষ্ঠানটির নামকরণ হওয়ায় বিদ্যালয়টি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে বলে মনে করছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ। দীর্ঘ বছর উন্নয়ন ও বরাদ্দ বঞ্চিত হওয়ায় বিদ্যালয়টি।


বিদ্যালয়টির ১৫০ শতাংশ জমির মধ্য থেকে খেলার মাঠের জমি থেকে ৯০ শতাংশ জমি দখল করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও মিরকাদিম পৌর বিএনপির সভাপতি জসিমউদদীন জানান, তারা আদালতে মামলা করেছিলেন, আদালত নিষেধাজ্ঞা জারি করে। এরপরও শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করার সময় তাদের স্কুলের ৯০ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নেয়।


এদিকে বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তার ও দশম শ্রেণীর শিক্ষার্থী আয়েশ আক্তা বলেন,আমাদের বিদ্যালয়ের সীমানা প্রাচীর না থাকায় বখাটেরা নানাভাবে আমাদের ডিস্টাপ করে থাকে।

শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন বলেন,শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল ১৯৯৪। প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়ে পাসের হার ভালোই। এসএসসিতে পাসের গড় হার ৯২%। ২০২২ সালে ৯৭.৬৭%, ২০২৩ সালে ৮০% এবং ২০২৪ সালে ৮৯.০৪%। বর্তমানে বিদ্যালয়ের সীমানা প্রাচী,র গেইট না থাকায় বিদ্যালয় ঘেঁষে খালি জায়গায় মাদকাসক্তদের এখন অভয়ারণ্য।তাই বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তায় উক্ত বিদ্যালয়ের সীমানা প্রাচীর খুবই জরুরী দরকার।


কেননা সীমানা প্রাচীর না থাকায় বিদ্যালয়ের আঙ্গিনায় লাগানো ফজল গাছ ভেঙ্গে ফেলে গরু-ছাগলেেএমনকি প্রতিদিন সন্ধ্যায় মাদক সেবিদের আড্ডা জমে সেখানে।

এবিষয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান বলেন,মাদকের বিরুদ্ধে আমরা জিরো ট্রলারেন্স,সেখানেই মাদক সেবন বা বিক্রির সন্ধান পাই সাথে আমাদের টিম হাজির মাদকের বিরুদ্ধে আমরা আপোষহীন। উক্ত বিদ্যালয়ের সীমানা প্রাচীর অতিব জরুরী বলেন মনে করি,খোঁজ খবর নিয়ে সেখানে সীমানা প্রাচীরের ব্যবস্থ গ্রহন করব।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *