আমরা ফ্যামিলী কার্ড করে দিতে চাই, মুন্সিগঞ্জে ধানের শীষের জনসভায় হাবিব উন নবী খান সোহেল

ফেব্রুয়ারী,০৭,২০২৬

আবু হানিফ রানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির প্রতীক ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের রামপাল উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় রামপাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন পুস্তির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উল নবী সোহেল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জ-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রিয় কমিটির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।

এ সময় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রহিমা সিকদার, কেন্দ্রীয় কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক, মুন্সিগঞ্জ শহর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এরাদত হোসেন মানু, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান, মীরকাদিম পৌর বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মাসুম হোসেন, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি সুলতানা আহমেদ এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।

জনসভায় বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় সহস্রাধিক নারী ও পুরুষ অংশ নেন।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *