মুন্সীগঞ্জে “মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ফেব্রুয়ারী,২১,২০২৬

আবু হানিফ রানা:

২১ ফেব্রুয়ার (শনিবার), জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী । উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭৩, মুন্সীগঞ্জ-৩ আসনে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান।

এসময় আর উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম; জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার, উপপরিচালক স্থানীয় সরকার মৌসুমী মাহবুব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো: হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদুর রহমান, অধ্যক্ষ সরকারি হরগঙ্গা কলেজ, অধ্যক্ষ সরকারি মহিলা কলেজ, যুগ্ম পরিচালক এনএসআই, জুলাই যোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরে দপ্তর প্রধানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

উক্ত সভার শুরুতে দুইজন শিক্ষার্থী ভাষা আন্দোলন কে কেন্দ্র করে তাদের মতামত ব্যক্ত করেন এবং আরো দুজন শিক্ষার্থী ভাষা আন্দোলন উপজীব্য কবিতা আবৃত্তি করেন।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে প্রাণ উৎসর্গকারী শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরের মতো ভাষা শহিদদের আত্মত্যাগই বাঙালির স্বাধিকার আন্দোলনের ভিত্তি গড়ে দেয়, যা পরবর্তীতে স্বাধীনতার পথ প্রশস্ত করে এবং ২০২৪ এর জুলাই আন্দোলনের পথ প্রদর্শন করে। এই চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বাংলা ভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার গ্রহণ করা অত্যন্ত জরুরি বলে সভায় বক্তারা মন্তব্য করেন।

অনুষ্ঠান শেষে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *