মুন্সীগঞ্জে নামজা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট

ফেব্রুয়ারী,২৩,২০২৬

নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারী সোমবার দুপুরে মুন্সীগঞ্জ সদর কাটাখালী বাজারে নাজমা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী নামের প্রতিষ্ঠানটি বিএসটিয়াই এর লাইসেন্স না থাকায় এবং গুনগত মান সনদ ব্যাতিরেকে মান চিহ্ন যুক্ত করে ব্রেড, বিস্কুট, কেক, ফার্মেন্টেড মিল্ক (মাঠা) বিক্রি-বিতরণ করায় বিএসটিয়াই আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেন মোবাইল কোর্ট এর মাধ্যমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর ফারুক।

অন্যদিকে আসলাম সুইটস এন্ড বেকারী, কাটাখালী বাজার, মুন্সিগঞ্জ প্রতিষ্ঠানটি গুনগত মান সনদ ব্যাতিরেকে মান চিহ্ন যুক্ত করে সুইট মিট, ফার্মেন্টেড মিল্ক (মাঠা), ডেকোরেশন কেক বিক্রি-বিতরণ করায় বিএসটিয়াই আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২৫, ০০০/- (পচিশ হাজার) টাকা অর্থদন্ড এবং অতি সত্বর লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করেন।

উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর ফারুক। প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন, বিএসটিআই, আঞ্চলিক কার্যালয় নারায়ণগঞ্জের কর্মকর্তা মো: রেজানুর রহমান সরকার, ফিল্ড অফিসার (সিএম) এবং মো: রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম)। জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *