নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যগণের সাথে মুন্সীগঞ্জ জেলার দপ্তর প্রধানগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফেব্রুয়ারী,২৫,২০২৬

আবু হানিফ রানা:

“নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যগণের সাথে মুন্সীগঞ্জ জেলার দপ্তর প্রধানগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত”

মুন্সীগঞ্জ জেলার নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্যদের সাথে জেলার বিভিন্ন সরকারি দপ্তর প্রধানগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২৪-০২-২০২৬ খ্রি. বিকাল ১৬.৩০ ঘটিকার সময় জেলা প্রশাসকের বাংলোর সামনের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে আলোচনা হয়।

মুন্সীগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ, মুন্সীগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ ও মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন মহোদয় এ সভায় উপস্থিত ছিলেন। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী সভায় সভাপতিত্ব করেন।

সংসদ সদস্যরা জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করে জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উক্ত সভায় পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় জেলা পুলিশের কার্যক্রম উপস্থাপন করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি চাঁদাবাজি রোধ, মাদক উদ্ধার, চরকেন্দ্রিক আধিপত্য বিস্তার নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, ফুটপাত দখলমুক্তকরণ ইত্যাদি বিষয়ে অভিযান জোরদারকরনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *