জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশিত বিএনপির নির্বাহী কমিটির সদস্য রহিমা সিকদার

ফেব্রুয়ারী,২৭,২০২৬

আবু হানিফ রানা:

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশা করছেন বেগম রহিমা সিকদার। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় কমিটির নির্বাহী সদস্য এবং মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক ও জেলা মহিলা দলের সাবেক সভাপতি হিসেবে দীর্ঘদিন দ্বায়িত্ব পালন করেছেন। তিনি এক সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারে জন্ম গ্রহন করেছেন। রহিমা সিকদারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রিয় পর্য়ায়ের সিংহভাগ নেতা কর্মী রাজনৈতিক অগ্নিকন্যা বলে আখ্যায়িত করেছেন। তিনি ছাত্র রাজনীতির মাধ্যমে বিএনপির রাজনীতিতে পথ চলা শুরু করেন।

তিনি ১৯৮৪ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদীকা হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।এর আগে সরকারী হরগঙ্গা কলেজ ছাত্রদলেও সক্রিয় ছিলেন তিনি। পরর্তিতে মহিলা দল,জেলা বিএনপি ও কেন্দ্রিয় কমিটির বিভিন্ন পদে তিনি দ্বায়িত্ব পালন করেছেন। তিনি কেন্দ্রিয় মহিলা দলের গ্রাম সরকার বিষয়ক সম্পাদকের দ্বায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৭৯ সালে বিএনপির প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের এজেন্ট হিসেবে দ্বায়িত্ব পালন করেন।শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে দলীয় রাজনীতিতে সত্রিয় থাকার কথা উল্লেখ করে রহিমা সিকদার বলেন,গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে শুরু করে পরবর্তি প্রতিটি সংগ্রামে তিনি মাঠে ছিলেন। সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ -৩ আসনে বিএনপির মনোনিত প্রার্থী কামরুজ্জামান রতনের পক্ষে নির্বাচনী কার্যক্রম সমন্বয় করে বিজয়ে গুরুত্বপুর্ণ ভুমিকা রেখেছেন বলে দলীয় নেতাকর্মীরা জানান।

রাজনীতির পাশাপাশি সামাজিক কাজেও যথেষ্ট সক্রিয় রয়েছেন বেগম রহিমা সিকদার । তিনি বাংলাদেশ সমবায় মার্কেটিং সোসাইটি লিমিটেডের নির্বাচিত সহ সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ পল্লি উন্নয়ন সমবায় ফেডারেশন,পল্লি উন্নয়ন বোর্ড পরিচালনা পরিষদ, মুন্সীগঞ্জ সদর উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটি ও খাসজমি বন্দোবস্ত কমিটির সদস্য হিসেবেও দ্বায়িত্ব পালন করছেন।

সুনামধন্য ব্যবসায়িক হিসেবে তাহার রয়েছে খ্যাতি,তিনি টেক্সটাইল ও গার্মেন্টস খ্যাতে সম্পৃত্ত রয়েছেন। পাশাপাশি তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ড্রিস্টিবিউশন পিএলসির প্রথম শ্রেণীর ঠিকাদার হিসেবেও কাজের অভিঞ্জতা রয়েছে তাহার।

সামাজিক মানবিক কাজেও তাহার ভুমিকা রয়েছে উল্লেখযোগ্য। তিনি গেলো মহামারি করোনাকালিন সময়ে সারাদেশে যখন চলছিল মহামারিতে মৃত্যুর লম্বা সারি তখন তিনি সেবার হাত বাড়িয়ে দিয়ে ছুটে গেছেন অসহায় দুস্থ্যদের মাঝে তাদের হাতে তুলে দেন ত্রান,খাদ্যসামগ্রী,চিকিৎসা সেবাসহ নগদ অর্থ।

তিনি সময় শিক্ষাঙ্গনে দরিদ্র শিক্ষার্থীদের পাশে থেকে তাদের মানবিক সেবা প্রদান করে আসছেন নিয়মিত। ক্রীড়া ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সেবার ব্রুত যেন অতুলনীয়। তিনি সাংস্কৃকিতিক ও ক্রীড়া অঙ্গনেও তাহার সহযোগিতার হাত যেন রয়েছে শীর্ষে।

ব্যক্তিগত জীবনে রাজনৈতিক সহিংসতায় স্বামী ,মরহুম রেজউল কবিরসহ পরিবারের একাধিক সদস্যকে হারানোর বেদনার কথা তুলে ধরে তিনি প্রতিবেদককে বলেন, দল ও আদর্শের প্রশ্নে তিনি সব সময় আপোষহীন ছিলেন। রাজনৈতিক প্রতিহিংসা ,হামলা -মামলা ও সম্পত্তি দখলের মতো ঘটনাও তাকে দমিয়ে রাখতে পারেনি।

আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে স্থানীয় নেতা কর্মী ও কর্মী সমর্থকদের দাবী,মুন্সীগঞ্জ ৩,(সদর -গজারিয়) সংসদীয় আসনের জনগনের সাথে দীর্ঘদিনের নিবির সম্পর্ক ,তৃনমুল পর্যায়ে সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের ইতিহাসের ভিত্তিতে বেগম রহিমা সিকদার সংরক্ষিত মহিলা আসনের জন্য একজন যোগ্য প্রার্থী । তারা তাকে জাতীয় সংসদে দেখতে চায় । দল তার দীর্ঘ রাজনৈতিক অবদানের মুল্যায়ন করবেন বলে মনে করেন আপামর জন সাধারন।

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পেলে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপির ঘোষিত কর্মসুচী বাস্তবায়নে সক্রিয় ভুমিকা রাখার প্রতিশুতি দিয়েছেন বেগম রহিমা সিকদার।

www.bbcsangbad24.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *