মার্চ,০৩,২০২৬
বিবিসি সংবাদ ডেস্ক:
৩ মার্চ (মঙ্গলবার), ১৩ রমজান,১৪৪৭ হিজরি,মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়, সম্মেলন কক্ষে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা ও গুরুত্ব শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা যাকাত কমিটির সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম; উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন,মুন্সীগঞ্জ মোঃ সাহাবুদ্দীন; পেশ ইমাম,মুন্সীগঞ্জ সদর জামে মসজিদ, আবরারুল হক হাতেমী এবং বিভিন্ন উপজেলা থেকে আগত ইসলামিক নেতৃবৃন্দ।
সেমিনারে ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে যাকাতের গুরুত্ব বিশ্লেষণ করা হয়। ফরজ এ ইবাদাত কীভাবে একই সাথে মানুষের আত্মিক ও অর্থনৈতিক মুক্তির পথ হয়ে উঠতে পারে, সে বিষয়ে আলোকপাত করা হয়। যাকাতের অর্থ সুনির্দিষ্ট ও যথাযথ উপায়ে বন্টনকল্পে ‘যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন,২০২৩’ অনুযায়ী গঠিত যাকাত বোর্ডের কার্যক্রমের উপর আলোকপাত করা হয়। যাকাতের অর্থ জমাদানকল্পে ব্যাংক সহ যাকাত ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের কার্যকারিতা বিশ্লেষণ করা হয়।
সেমিনারে সমাজের সম্পদ ও আয় বৈষম্য হ্রাসের পাশাপাশি ব্যক্তির আত্মমর্যাদা ও মানবিক দায়িত্ব সমূহ যথাযথ ভাবে পালনে যাকাত আদায়ের ভূমিকা বিশ্লেষণ করা হয় এবং যথাযোগ্য মর্যাদায় পবিত্র এ ধর্মীয় ও সামাজিক দায়িত্ব পালনে আহবান জানানো হয়।
www.bbcsangbad24.com



