মুন্সীগঞ্জে ডিবি পুলিশের পৃথক অভিযানে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

মার্চ ০৫,২০২৬

নিজস্ব প্রতিবেদক

গতকাল বুধবার (৪ মার্চ) বিকেলে পদ্মা সেতু উত্তর থানাধীন উত্তর মেদেনীমন্ডল এলাকায় পদ্মা সেতু ইটিসিএস ট্যাগ রেজিস্ট্রেশন সেন্টারের সামনে দক্ষিণ পাশের পাকা সড়কে অভিযান চালায় ডিবি পুলিশ।

এ সময় ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম বাবু (২৮) ও রাবেয়া (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে লৌহজং উপজেলার মেদেনীমন্ডল ইউনিয়নের খানবাড়ি বাসস্ট্যান্ড ওজন স্কেলের সামনে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে মো. সোয়েব ওরফে সৌরভ (৪০) নামের আরেকজনকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি আরো জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে,এবং মাদকের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *