আজ থেকে ঈদ উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শুরু

মার্চ ১৭, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে। এর আগে সোমবার ছিল সরকারি অফিস-আদালতের শেষ কর্মদিবস।

সরকারি ছুটির সূচি অনুযায়ী, শবেকদর উপলক্ষে মঙ্গলবার সাধারণ ছুটি পালিত হচ্ছে। এর সঙ্গে ঈদকে কেন্দ্র করে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ধারাবাহিক ছুটি যুক্ত হয়েছে।

প্রথমদিকে ১৮ মার্চ বুধবার অফিস খোলা থাকার কথা থাকলেও পরবর্তীতে মন্ত্রিসভার বৈঠকে ওই দিনও ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

ছুটির তালিকা অনুযায়ী, ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ অতিরিক্ত ছুটি নির্ধারণ করা হয়েছে।

সব মিলিয়ে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। দীর্ঘ এই ছুটি শেষে ২৪ মার্চ থেকে সরকারি অফিস, আদালত, ব্যাংক-বীমা এবং অন্যান্য সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হবে

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *