মুন্সীগঞ্জ সদরের ইজারাবিহীন মিনা বাজার মালিকের বিরুদ্ধে অবৈধ জমিদখলের অভিযোগ

মার্চ,১৭,২০২৬

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়ন এর সৈয়দপুরে মিনারা মসজিদের পাশে প্রভাবশালী মজিবুর রহমান ছৈয়াল নিজের ও সরকারী সম্পত্তির পাশাপাশি অন্যের জমি ও বাড়িঘর দখল করে সেখানে গড়ে তুলেন মিনা মসজিদের নাম করন করে মিনা বাজার ও রাস্তা নির্মাণ । আর এই বাজারটিতে প্রায় কয়েক শতাধিক দোকান পাট,শাখা ব্যাংক সহ নানা প্রতিষ্ঠান রয়েছে। যেটিকে ইজারার আওতায় আনা হলে হয়তো সরকার পেতো রাজস্ব।

 

সরেজমিনে, সোমবার (১৬ মার্চ)মুন্সীগঞ্জ সদর উপজেলা আধারা ইউনিয়ন এর সৈয়দপুর মিনা বাজারে গিয়ে দেখা যায় সরকারী সম্পত্তি দখল করে সেখানে মালিকানা বাজার দাবী করে মানুষের সম্পত্তি ও অনেকের বাড়িঘরের উপর দিয়ে রাস্তা তৈরী করছে  মজিবুর ছৈয়াল। এসময়  প্রায় ২০০ শত বছর যাবৎ বসবাসকারী মৃত জনাব আলী বেপারীর ছেলে ১০২ বছর বয়সী জলিল বেপারী বিবিসি সংবাদকে বলেন, ,দিয়ারা সৈয়দপুর মৌজার ৯৫নং খতিয়ানের আন্তরে সি এস এ ১৪ আর এস  ৩২ নং দাগে মোট ২০ শতাংশ জমি ( হালদাগ) আমাদের বসতবাড়ি।আর সেখানে আমরা ২শত বছর যাবৎ বসবাস করে আসছি । এসময় আরো অভিযোগ করেন,মৃত গফুর বেপারীর ছেলে শুকুর আলী বেপারী (৬৫)মৃত বাদশা ভুইয়ার ছেলে মেহের আলী ভুইয়া (৬২)  নুরু ভুইয়া (৭০),মিরু ভুইয়া (৭৫)মহসিন ভুইয়া, মিলনসহ ওয়ারিশিগন। অত্র এলাকার ভুক্তভোগী, মনির সরকার,সাত্তার সরদার,এডভোকেট সিরাজ সরদার,শাহ আলম মলদ, ইউসুফ মালসহ আরো  অসংখ্য ভুক্তভোগীরা অভিযোগ করেন।

এবাজারটিতে মজিবর ছৈয়ালের নিজস্ব কিছু সম্পত্তি আছে আর বাকি সম্পত্তি বিগত সরকারের আমলে সে প্রভাব বিস্তার করে জবর দখল করে সেখানে দোকানপাট তৈরী করে ভাড়া দিয়ে দেয়। কেউ প্রতিবাদ করতে গেলে সে নানাভাবে মিথ্যা মামলা ,হামলা দিয়ে হয়রানী করে আসছে এলাকার সাধারন মানুষ গুলোকে।

তিনি আরো বলেন,আমাদের পৈত্রিক সম্পত্তির চারপাশে রাস্তা নির্মানের কারনে মোট সম্পত্তি অনেকটা কমে গেছে। তারপরেও আমার বাড়ির দক্ষিন পাশে জনগনের চলাচলের জন্য একটি দিয়েছি।  কিন্তু উক্ত রাস্তিাটি পরিবর্তন করে ১৮ ফুট উত্তরে আমরা রাস্তাটি নির্মাণ করে দিয়েছি বাড়ির ভিতর দিয়ে । মজিবর ছৈয়াল আমাদের জমি দখল করে উল্টো আবার আমাদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করছে পুলিশ দিয়ে।

এবিষয়ে মজিবুর ছৈয়ালের বড় ভাই ফজল ছৈয়াল বলেন ,মজিবুর ছৈয়ালের কাজই হলো মানুষের সাথে ঝামেলা তৈরী করা যা আমরা কেউ চাই না। এজন্য তার সাথে আমরা কোন সম্পর্ক রাখিনি। তিনি আরো বলেন জলিল বেপারীরা সঠিক তারা তাদের জায়গায় আছে ,কি দরকার তাদের মিথ্যা হয়রানী করা। মজিবুর ছৈয়াল যা করছে তা ভুল করছে।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *