হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ বিশ্বের ছয়টি দেশের বাণিজ্যিক জাহাজকে বিশেষ নিরাপত্তা প্রদানের ঘোষণা দিয়েছে ইরান

মার্চ ২৬, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ বিশ্বের ছয়টি দেশের বাণিজ্যিক জাহাজকে বিশেষ নিরাপত্তা প্রদানের ঘোষণা দিয়েছে ইরান

বুধবার (২৫ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এই তথ্য নিশ্চিত করেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, হরমুজ প্রণালিতে চলাচলের সময় ছয়টি দেশের জাহাজে কোনো ধরনের হামলা করা হবে না। দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান এবং ইরাক। এই দেশগুলোকে ইরান তাদের মিত্র হিসেবে বিবেচনা করে এবং যুদ্ধের সময় বা পরবর্তীকালেও এই জাহাজগুলো হরমুজে ‘নিরাপত্তা প্যাসেজ’ বা নিরাপদ পথ পাবে।

সৈয়দ আব্বাস আরাগচি বলেন, হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করা হয়নি, বরং সেখানে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। অনেক রাষ্ট্র তাদের বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াতের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সিদ্ধান্ত নিয়েছে যে, উল্লেখিত ছয়টি দেশের জাহাজে কোনো আক্রমণ করা হবে না। এই দেশগুলোর সরকারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে এবং তারা আমাদের সঙ্গে সমন্বয় করে চলতে সম্মতি জানিয়েছে।

বিশ্বের মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান এই পথে অবরোধ জারি করে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং অনেক দেশ সংকটের মুখে পড়েছে। ইরান স্পষ্ট করেছে যে, এই অবরোধ কেবল ‘শত্রুভাবাপন্ন’ রাষ্ট্রগুলোর জন্য প্রযোজ্য; মিত্র দেশগুলোর জন্য যাতায়াত উন্মুক্ত থাকবে।

www.bbcsangbad24.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *