মার্চ,৩০,২০২
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকার তিতাস গ্যাস অফিস সংলগ্ন খালেক মিয়ার বাড়ির ভাড়াটিয়া পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গুলখালী গ্রামের মৃত হাসান গাজি ও নুরজাহান দম্পত্তির মেয়ে ইসমতারা আক্তার তার স্বামীর বাড়ি টংগীবাড়ি উপজেলা বেতকা ইউনিয়নের পাইক পাড়া গ্রামের মৃত মিলন বেপারীর ছেলে হ্রদয় বেপারীর বাড়ি থেকে গত ২৬ মার্চ দিবাগত রাত অনুমান ৩ ঘটিকার সময় নিখোজ হওয়ার ঘটনা ঘটে।
ঘটনার দিন সন্ধায় নিখোঁজ ইসমতারা তার মা নুরজাহান বেগমের সাথে একাধিকবার কথা বলেছেন বলে জানান নুরজাান বেগম।
এসময় তাহার মেয়ে ইসমতারা তার মাকে বলেছে যে তার স্বামী বাড়িতে নেই বেড়াতে গেছে এবং তার শাশুরী তার সাথে বাবার বাড়ি থেকে টাকা পয়সা এনে দেওয়ার জন্য ঝামেলা করতেছে। ঐদিন দিবাগত রাত অনুমান ৩টার সময় ইসমতরার শাশুরী ঝরনা বেগম ফোন করে নুরজাহান বেগমকে জানায় যে ইসমতরাকে খোঁজে পাওয়া যাচ্ছে না।
কিন্তু ৪ দিন অতিবাহিত হয়ে গেলোিএর মধ্যে নিখোঁজ ইসমতরার স্বামী হ্রদয় বেপারী কোন খোজখবর নেয়নি বরং তার মা উল্টো চাপ সৃষ্টি করছে বলে এমন অভিযোগ নুরজাান বেগমের ।
এদিকে নিখোঁজ ইসমতরার মা নুরজাহান বেগম অনেক খোঁজাখুজির পর সোমবার ৩০ মার্চ মুন্সীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরি দায়ের করেন। যাহা মুন্সীগঞ্জ থানা জিডি নং ১৯২৫ তারিখ ৩০/০৩/২০২
www.bbcsangbad24.com



